ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ১ জুলাই দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেন টাইগার-দিশা। সম্পর্কের বিচ্ছেদের পর প্রথমবার পাবলিক প্লেসে একসঙ্গে হাজির হলেন তারা। এসময় টাইগারের মা আয়েশা শ্রফ, বোন কৃষ্ণা শ্রফ তাদের সঙ্গে ছিলেন।
টাইগার-দিশার এসময়ের বেশ কিছু ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পেড়েছে। একটি ছবিতে দেখা যায়, পাশাপাশি বসে কথা বলছেন টাইগার-দিশা। তবে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দেননি। বরং আলাদা আলাদাভাবে ক্যামেরার সামনে দাঁড়ান এই জুটি।
.png)
কখনো লাঞ্চ ডেট, কখনো মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন টাইগার-দিশা। সম্পর্কের কথা স্বীকার না করলেও তাদের প্রেম ছিল ওপেন সিক্রেট। তবে দীর্ঘ দিন পর একসঙ্গে দেখে খুশি টাইগার-দিশার ভক্তরা। তাদের মতে— ফের জোরা লাগছে টাইগার-দিশার সম্পর্ক!
‘বাঘি টু’, ‘বাঘি থ্রি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন টাইগার-দিশা। তা ছাড়াও একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা গেছ এই জুটিকে।