ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

একাই মালদ্বীপে রাজ, পরীমনি বললেন ‘আমার কী!’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:১৫, ২ জুলাই ২০২৩
একাই মালদ্বীপে রাজ, পরীমনি বললেন ‘আমার কী!’
ফাইল ফটো

শরিফুল রাজ-পরীমনি দম্পতির দ্বন্দ্ব অনেকদিন ধরেই বিনোদন জগতের টক অব দ্য টাউন। রাজের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার ঘোষণাও দিয়েছেন পরীমনি। এর মধ্যেই এ দম্পতির সন্তান রাজ্যের ১০ মাস পূর্ণের দিন দেখা হয় দুজনের।

অনেকেই ধারণা করছিলেন রাজ-পরী আবার এক হচ্ছেন। এ প্রশ্ন ডালপালা মেলার আগেই তাতে পানি ঢেলে দিয়েছেন পরীমনি। ফেসবুক স্ট্যাটাসে পরীমনি লিখেছিলেন- আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন… কিন্তু সব কি আর সবসময় এক হয়? 

বেশ কিছু দিন ধরেই স্বামীর সঙ্গে থাকছেন না পরীমনি। এ বছর ছেলে রাজ্যের জীবনে প্রথম ঈদ। বাবা কাছে নেই। মা পরীমনি ছেলেকে নিয়ে ঈদ পালন করলেন। ছেলের প্রথম ঈদে বাবা রাজ পাড়ি দিলেন মালদ্বীপে। খবর পেয়েই পরী বললেন- রাজ তার নিজের মতো করে যা খুশি করছে।

Advertisement

শরিফুল রাজ জানান, কয়েকদিনের জন্য মালদ্বীপ গেছেন তিনি। সপ্তাহখানেক পরে ফিরবেন।

ঈদে ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা এ বিষয়ে রাজ বলেন, আমার মালদ্বীপ আসার পরিকল্পনা কয়েকদিন আগেই নওয়া। তাই ঈদের আগের রাতে বনানীতে আমরা দেখা করি। রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বের হয়েছিল, সেখানেই আমাদের দেখা হয়। ঈদের দিন দেখা কিংবা কথা, কিছুই হয়নি।

রাজের মালদ্বীপ ভ্রমণ বিষয়ে পরীমনি বলেন, ও তো যা খুশি করছে। নিজের মতো করেই চলছে। যেখানে খুশি যাচ্ছে। এসবে আমার কী!

এ বছর ঈদে শরিফুল রাজের দুটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। একটি ‘রক্তজবা’, অন্যটি ‘ইনফিনিটি সিজন ২’। তবে পরীমনির কোনো ছবি মুক্তি পায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!