ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবারও এফডিসিতে কোরবানি দেবেন না পরীমনি, কারণ...

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ২৫ জুন ২০২৩
এবারও এফডিসিতে কোরবানি দেবেন না পরীমনি, কারণ...
ফাইল ছবি

কোরবানির ঈদে ঢাকাই সিনেমার যেসব তারকা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তথা বিএফডিসিতে কোরবানি দিতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পরীমনি। আলোচিত এই নায়িকা অর্ধযুগ ধরে নিয়মিত কোরবানি দিয়েছেন সেখানে।

তবে গত বছর কোরবানি দিতে এফডিসিমুখো হননি তিনি। পরীমনি সিদ্ধান্ত নিয়েছেন, গতবারের মতো এবারো তিনি এফডিসিতে কোরবানি দেবেন না। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ নায়িকা নিজেই।

ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন- সে বিষয়টি পরিষ্কার করেননি পরীমনি। শুধু জানিয়েছেন, আর কদিন বাদেই ঈদুল আজহা। তিনি অবশ্যই কোরবানি দেব। তবে এফডিসির জন্য নয়, নিজের পরিবারের জন্য।

Advertisement

পরীমনির এমন সিদ্ধান্তে ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছে। কেননা এ তারকার জীবনে বেশকিছু ঝামেলা উদয় হয়েছিল। সেসময় সহকর্মীদের দিক থেকে কোনোরকম সহযোগিতা পাননি তিনি। ধারণা করা হচ্ছে সেসব কারণেই হয়ত এই ক্ষোভ তার।

প্রতি বছর একটি করে গরু কোরবানি দিলেও সবশেষ ২০২১ সালে একাধিক গরু কোরবানি দিয়েছিলেন পরীমনি। তবে সেবার এফডিসির ভিতরে কোরবানি নিষিদ্ধ থাকায় বাইরেই কোরবানি দিতে হয় তাকে।

কিছুদিন আগে মুক্ত পেয়েছে পরীমনির ‘মা’ সিনেমাটি। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হয়েছে ছবিটির।

অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!