ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অন্তরঙ্গ দৃশ্যের ব্যাখ্যা দিলেন তামান্না

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ২১ জুন ২০২৩
অন্তরঙ্গ দৃশ্যের ব্যাখ্যা দিলেন তামান্না
তামান্না ভাটিয়া

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বর্তমানে প্রেম-বিয়ে নিয়ে খবরের শিরোনামে রয়েছেন তিনি। এবার ওয়েব ফিল্মে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে নেটিজেনদের বিতর্কের মুখে পড়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৫ জুন) মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘জি করদা’। এতে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় তাকে। একটি দৃশ্যে রীতিমতো টপলেস হয়ে পর্দায় ধরা দিয়েছেন এই লাস্যময়ী। যদিও এর আগে অভিনেত্রীর ক্যারিয়ারে কখনও এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি তামান্না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এই মানুষদের গল্প বলার জন্য দৃশ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দৃশ্যগুলো সুড়সুড়ি দিয়ে থাকে। বিশেষ করে আপনি যখন গল্পে একটি সম্পর্ক দেখাবেন, সে জায়গা থেকে এটি গুরুত্বপূর্ণ। কারণ, এটি সত্য। মানুষ এটি পছন্দ করুক আর না করুক, এটি এভাবেই হয়।

Advertisement

এদিকে প্রিয় তারকার হঠাৎ এমন রূপে দেখে বিস্মিত হয়েছেন নেটিজেনরা। বলা চলে বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি তারা। এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা। এমনকি অনেকেই অভিনেত্রীকে কটাক্ষ করে মন্তব্য করছেন।

বিশ্বজিৎ পাতিল নামে একজন লিখেছেন, ভারতের নতুন সানি লিওন এখন তামান্না ভাটিয়া। তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে সব সীমা অতিক্রম করেছেন। তিনি সেক্স ওয়েবসিরিজ করেছেন। এ ধরনের বিরক্তিকর, বাজে চরিত্র বেছে নেওয়া খুবই লজ্জার।’ আরেক নেটিজেন লেখেন, পর্নো তারকারা আর কি করতে পারেন?

রোমান্টিক ঘরানার ‘জি করদা’ ওয়েব সিরিজে তামান্নার বিপরীতে অভিনয় করেছেন সোহেল নায়ার। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন অরুনিমা শর্মা।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!