ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, কিছুদিন আগেই নাকি এই ঘটনা ঘটিয়েছেন ওই সহায়ক। তবে বিষয়টি নিয়ে তেমন জলঘোলা করতে চাননি অভিনেত্রী। সেই কারণে চুরি ধরা পড়ার পরেই সহায়ককে বরখাস্ত করেই বিষয়টি মেটাতে চেয়েছিলেন রাশমিকা।
রাশমিকার ক্যারিয়ারের শুরুর দিনগুলো থেকেই তার আপ্ত সহায়ক হিসেবে কাজ করতেন অভিযুক্ত। সেক্ষেত্রে এতদিন পরে ঠিক কোন কারণে এমন ঘটনা ঘটালেন- তা ভেবে পাচ্ছেন না স্বয়ং অভিনেত্রীও।
.png)
এদিকে ‘পুষ্পা’ ছবির সাফল্যের পর এবার ‘পুষ্পা-টু’র জন্য তৈরি হচ্ছেন রাশমিকা। ইতোমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। চলতি বছরেই হিন্দি ছবি ‘মিশন মজনু’তে দেখা গিয়েছিল তাকে।