জায়েদ খান বলেন, আমেরিকায় বিয়ের অফার প্রথমবার যখন গিয়েছি তখনো পেয়েছিলাম। এর আগেও দুইবার সেখানে গিয়েছিলাম। এবারই প্রথম আমার আমেরিকা যাওয়া হচ্ছে না। আমাকে অনেকে বিয়ে করতে চায়। এটাই স্বাভাবিক।
সেই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবা-মায়ের কবর এখানে। ওখানে (আমেরিকা) কাউকে বিয়ে করলে সেখানে আমার ছয় মাস থাকতে হবে। কেউ কেউ আমাকে বাসিন্দা হওয়ার জন্য বলেছে। আমার মনে এমন কোনো ধরনের ইচ্ছা নাই।
.png)
এদিকে যুক্তরাষ্ট্রে আয়োজিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে নিউইয়র্কে যাচ্ছেন জায়েদ খান। তবে কবে যাচ্ছেন, সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
যদিও আয়োজক সূত্রে জানা গেছে, নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে ২৫ জুন অনুষ্ঠিত হবে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড এবং আগামী পয়লা জুলাই ভার্জিনিয়ার হিন্ড্রন হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড।