সাদা শাড়িতে যেন বিধবার বেশ ধারণ করেছেন মধুমিতা। গলায় তার রয়েছে কণ্ঠী। হাতে সূতো দিয়ে বাঁধা রুদ্রাক্ষ। এতেই বিনোদিনী তকমা পেয়েছেন টলিউড সুন্দরী। আর তা দিয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’কে সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তার ছবিতে বিনোদিনী হয়েছিলেন ঐশ্বরিয়া রায়। সেই স্মৃতিই যেন ফেরালেন মধুমিতা।
.png)
‘ভুলিতে নাহি পারি…’- ক্যাপশন দিয়ে তিনটি ছবি আপলোড করেছেন মধুমিতা। অভিনেত্রীকে সাজিয়ে তুলেছেন সুমন গঙ্গোপাধ্যায়। কেশসজ্জার দায়িত্বে ছিলেন কুশল। স্টাইলিং সামলেছেন মাধব সরকার। আর ছবিগুলি তুলেছেন ফটোগ্রাফার অভি নস্কর। এই অভির ক্যামেরাতেই কিছুদিন আগে ‘ডার্ক ফ্যান্টাসি’কে প্রশ্রয় দিয়ে ছবি তুলেছিলেন মধুমিতা। সে ছবি দেখে আবার অনেকে অভিনেত্রীকে ‘বাংলার দিশা পাটানি’ আখ্যা দিয়েছিলেন।
প্রসঙ্গত, চলতি বছরে ‘দিলখুশ’ ছবিতে দেখা গিয়েছে মধুমিতাকে। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মের ‘জাতিস্মর’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাকে। এরপর ‘চিনি ২’ সিনেমার শুটিং সেরেছেন অভিনেত্রী। আগামীতে ‘যত কাণ্ড কলকাতা’য় দেখা যেতে পারে তাকে।