ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাড়ি উপহার পেলেন কিংবদন্তি অভিনেত্রী সুজাতা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৪, ১৪ জুন ২০২৩
বাড়ি উপহার পেলেন কিংবদন্তি অভিনেত্রী সুজাতা
ফাইল ছবি

‘রূপবান’খ্যাত উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুজাতা আজিম। বর্তমানে অভিনয়ে খুব বেশি একটা দেখা মেলে না তার। দীর্ঘদিন যাবত ঢাকার বনশ্রী এলাকায় একটি ভাড়া বাসায় অস্বচলভাবে জীবন-যাপন করছেন তিনি।

তবে মঙ্গলবার (১৩ জুন) জমিসহ একটি বাড়ির চাবি সুজাতাকে বুঝিয়ে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

জানা যায়, স্থায়ী আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন অভিনেত্রী সুজাতা। পরে বিষয়টি নজরে আসে মোহাম্মদ মমিনুর রহমানের। এরপর সুজাতার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন তিনি।

Advertisement

সেই মোতাবেক ওয়ারীর লালচান মকিম লেনের বাসা নং ৪৩,৪৩/২,৪৩/৩ সম্পত্তি অবৈধ দখলদারদের তুলে দিয়ে অভিনেত্রী সুজাতার হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির দখল হস্তান্তর করা হয়।

বাড়ির চাবি হস্তান্তরকালে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, চিত্রনায়িকা সুজাতা সপরিবারে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। শিল্পকলার চলচ্চিত্র শাখায় অনবদ্য অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। তার অভিনীত চলচ্চিত্র সংখ্যা প্রায় তিন শতাধিক।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!