ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৫, ১৪ জুন ২০২৩
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জায়েদ খান
ফাইল ছবি

চলচ্চিত্র অভিনেতা হলেও সিনেমার চেয়ে বাইরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনায় বেশি থাকেন জায়েদ খান। এবার অবশ্য তিনি সংবাদের শিরোনামে অন্য কারণে। যুক্তরাষ্ট্রে আয়োজিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কে যাচ্ছেন এ চিত্রনায়ক।

জায়েদ খানের দাবি, তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা উন্মুখ হয়ে আছেন। এমনকি গত তিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ জার্সিসহ কয়েকটি অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের কাছ থেকে ফোনকল পাচ্ছেন বলেও জানান তিনি।

আয়োজক সূত্রে জানা গেছে, নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে ২৫ জুন অনুষ্ঠিত হবে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড। পরবর্তীতে আগামী ১ জুলাই ভার্জিনিয়ার হিন্ড্রন হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড। জেমস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, তাহসান, মিশা সওদাগর, অমিত হাসান, শারমীন সুলতানা সুমী, সাজু খাদেম, প্রতীক হাসান, পূজা চেরি, কেয়া পায়েলের মতো তারকারা এতে অংশ নেবেন।

Advertisement

এ বিষয়ে সংবাদমাধ্যমে জায়েদ খান বলেন, আমাকে নিয়ে ভক্তদের আগ্রহ কেমন, সেটা ফেসবুকে গেলেই বুঝতে পারবেন। যে কারণে যখন ঘোষণা করা হলো আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছি, তখন সেখানকার ভক্ত ও পরিচিত অনেকেই ফোন দিচ্ছে। তাদের একই কথা, জায়েদ ভাই, দেশ ছাড়বেন কবে? আমি তাদের বলেছি, শিগগিরই দেখা হবে। ঈদের আগেই সেখানে যাব।

২০১৭ সালে প্রথমবারের মতো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন জায়েদ খান। এ চিত্রনায়কের দাবি, পাঁচ বছর আগের চেয়ে তার জনপ্রিয়তা এখন বেড়েছে। ভক্তদেরও তাকে নিয়ে আগ্রহ বেশি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!