ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সংবাদের শিরোনাম দেখে খুশি পরীমনি, নেই রাজের সঙ্গে বনিবনার সম্ভাবনা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৬, ১২ জুন ২০২৩
সংবাদের শিরোনাম দেখে খুশি পরীমনি, নেই রাজের সঙ্গে বনিবনার সম্ভাবনা
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের সংসারে ভাঙনের সুর বেশ কিছুদিন ধরেই। চলছিল বিবাহবিচ্ছেদ নিয়ে আল্টিমেটামও। এরই মধ্যে দুই তারকার ভক্তদের জন্য সুখবর হয়ে দেখা দেয় পরীমনির ফেসবুক থেকে পোস্ট করা একটি ভিডিও। 

রোববার সকালে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায় ছেলে রাজ্যর দশ মাস পূর্তি উপলক্ষে একসঙ্গে কেক কাটছেন তারা। সঙ্গে ছিলেন পরীমনির নানা। সেই পোস্টের পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম, সবখানেই জল্পনা, আবারো কি এক হচ্ছেন রাজ-পরী জুটি!

তবে একদিন না যেতেই আশাভঙ্গ হলো দুই তারকার ভক্তদের। এই জুটির এক হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পরীমনি। সোমবার (১২ জুন) সকালে ফেসবুক পোস্টে বিষয়টি জানান রাজ্যর মা।

Advertisement

ফেসবুক পোস্টে পরীমনি বলেন, আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন…… কিন্তু সব কি আর সবসময় এক হয়?  আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন, আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না।

তিনি আরো বলেন, নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজ চলে গেল রাজের মতো......... আশা করি এটা এখানেই শেষ হবে।

উল্লেখ্য, গত ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা এবং নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ। সেসব কন্টেন্টে কিছুটা “অস্বাভাবিক” অবস্থায় দেখা যায় তিন অভিনেত্রীকে।
কথাবার্তায়ও ছিল অস্বাভাবিকতা। যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়। ওই ছবি-ভিডিও কে পোস্ট করেছে তার কিছুই জানা যায়নি এখনও। তবে ওই ভিডিওর সূত্র ধরেই রাজ-পরীর সংসারে আলাদা থাকার খবর প্রকাশ্যে আসে।

গিয়াসউদ্দিন সেলিমের “গুণিন” সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির প্রথম দেখা। আর সেই সাক্ষাতের এক সপ্তাহের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিনে সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!