‘জারা হাটকে জারা বাঁচকে’ তারকা ভারতের উদীয়মান ক্রিকেটার শুভমান গিলকে ডেট করছেন বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন রয়েছে। যদিও অভিনেত্রী এবং ক্রিকেটার এই প্রেমের গুজব নিয়ে মন্তব্য করেননি।
সারাকে সম্প্রতি জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি তার দাদী শর্মিলা ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করতে এবং একজন ক্রিকেটারকে বিয়ে করতে চান কিনা? সারা স্বীকার করেছেন পেশা তার কাছে কোনো ব্যাপার নয়।
.png)
ইন্ডিয়া টুডের সঙ্গে একটি সাক্ষাৎকারে সারা আলি খান বলেন, আমার জীবনসঙ্গী একজন ক্রিকেটার বা ব্যবসায়ী হতে পারে। তবে মানসিক এবং বুদ্ধিগতভাবে তার সঙ্গে আমার মিল রাখতে হবে। আমি মনে করি যে আমি যে ধরনের মানুষ তাতে আমার সঙ্গী খুঁজে পেতে সহজ হবে এবং তাদের পেশায় কিছু যায় আসে না।
সারাকে প্রশ্ন করা হয় যে বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কারো সঙ্গে তিনি ডেটিং করছেন কিনা? জবাবে সারা বলেন, তিনি যার সঙ্গে ভবিষ্যত স্থাপন করার পরিকল্পনা করছেন তার সঙ্গে তিনি দেখা করেননি।
সারা এবং শুভমনের ডেটিং করার গুজব ছড়িয়ে পড়ে যখন এই জুটিকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তবে সারা এবং শুভমানের ব্রেকআপের গুজবও শিরোনাম হয়েছিল। সূত্র মতে, তারা এখন একে অন্যের সঙ্গে সম্পর্কে নেই। যদিও নিজেদের সম্পর্কের বিষয়টি নিয়ে কখনোই মন্তব্য করেননি দুজনের কেউই।
সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলি খানের চলচ্চিত্র ‘জারা হাটকে জারা বাঁচকে।” এতে তার সঙ্গে অভিনয় করেছেন ভিকি কৌশল। সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে। মুক্তির পাঁচদিনে ৩০ কোটি রুপি আয় করে নিয়েছে ‘জারা হাটকে জারা বাঁচকে।’