সকাল সকাল ফেসবুকে বিয়ের প্রস্তাব পেলেন অভিনেত্রী। মৃণ্ময় চট্টোপাধ্যায় নামে এক অনুরাগী স্পষ্টই শ্রীলেখাকে লিখলেন ‘তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না!’
এমন প্রস্তাবে চুপ থাকেননি শ্রীলেখা। অনুরাগীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে উত্তরও দিয়েছেন তিনি। অন্য ভক্তদেরকেই দায়িত্ব দিয়েছেন পাত্রের খোঁজ নেওয়ার। বিয়ের প্রস্তাব দিলেই হবে, সুবিধার হতে হবে তো! তাই তো শ্রীলেখা লিখলেন, ‘দেখো তোমরা খোঁজখবর নিয়ে, পাত্র সুবিধার কিনা?’
.png)
শ্রীলেখার এই পোস্টের নিচে অন্য অনুরাগীরাও নানারকম বুদ্ধি দিয়েছেন অভিনেত্রীকে। কেউ কেউ পাত্রের প্রতি মায়াও দেখিয়েছেন। অনেকে শ্রীলেখাকে বলেছেন, এই বিয়ের একটাই শর্ত, পথপশুদের ভালোবাসতে হবে! অবশ্য বিষয়টিকে নিছক মজার ছলেই দেখছেন শ্রীলেখা মিত্র।