ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সংসার ভাঙছে মিথিলার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ২৭ মে ২০২৩
সংসার ভাঙছে মিথিলার
সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশিদ মিথিলা- ফাইল ফটো

সাড়ে তিন বছর আগে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। প্রথম প্রথম তাদের মধ্যে যে ভালোবাসার জোয়ার বইছিল, দিনে দিনে ভাটা পড়েছে তাতে। দ্বিতীয় সংসারও ভাঙতে যাচ্ছে এ অভিনেত্রীর।

টলিউডের অন্দরমহলের খবর, অন্য বয়সে ছোট এক তরুণীকে মন দিয়েছেন সৃজিত। তবে তিনি কোনো অভিনেত্রী নন। ক্যামেরার পেছনে কাজ করেন। আজকাল পার্টিতে সারাক্ষণ ঐ তরুণীর সঙ্গে সময় কাটান সৃজিত। যদিও এরই মধ্যে মিথিলার কানে পৌঁছে গেছে সেই খবর। 

দুই জনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা।

Advertisement

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। যদিও এর আগে, সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়াপাড়ায়।

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ের আগে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!