নরসিংদীতে সুরেশ সরিষার তেলের এই বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন নির্মাতা বাপি সাহা। বিজ্ঞাপন চিত্রটিতে রাজ রিপার সাথে জুটি বেঁধেছেন নায়ক জয় চৌধুরী।
নতুন এই বিজ্ঞাপন নিয়ে গণমাধ্যমকে রাজ রিপা বলেন, বাপিদা খুবই কুশলী একজন নির্মাতা। প্রথমবার তার নির্দেশনায় দারুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম। অনেক ভালো লেগেছে দাদার সঙ্গে কাজ করে।
.png)
নির্মাতা বাপি সাহা বলেন, ড্রামা বেইজড বিজ্ঞাপনচিত্র এটি। সব মডেলই খুবই ভালো পারফর্ম করেছেন। কোরবানি ঈদ উপলক্ষ্যে সবগুলো টেলিভিশন চ্যানেলে এই বিজ্ঞাপনচিত্র প্রচার হবে।
বিজ্ঞাপনটিতে আরও অভিনয় করেছেন, জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ, নজরুল ও ম ফারুক, সোনিয়া রিফাত।
সর্বশেষ মুঠোফোর সেবাদাতা প্রতিষ্ঠার গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে সাকিব আল হাসানের সঙ্গে দেখা গিয়েছিল রাজ রিপাকে।