ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মাসজুড়ে যুক্তরাষ্ট্রে জেমস

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৪, ১৩ মে ২০২৩
মাসজুড়ে যুক্তরাষ্ট্রে জেমস
ফাইল ছবি

কদিন আগেই ঈদে গান মুক্তি দিয়ে আলোচনায় ছিলেন জেমস। এবার কনসার্টে অংশ নিতে নিজ দল নগর বাউল নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই রকস্টার।

জানা গেছে, নর্থ মিয়ামি বিচে ১৮ বছর ধরে আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলার। এবার ১৯তম আয়োজনে গান করবেন জেমস। ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে জেমসের সঙ্গে আরো গাইবেন বিন্দু কণা, সায়রা রেজা ও ভারতের প্রিয়ংবদা ব্যানার্জি।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরো ১০টি রাজ্যে তাদের শো রয়েছে।

Advertisement

তিনি বলেন, কনসার্টের এই সংখ্যাটা আরো বাড়বে, কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকই যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ডদলই এক মাস দেশটিতে থাকব।

সব শেষে ঈদুল ফিতরের আগের রাতে অর্থাৎ ‘চাঁদ রাতে’ প্রকাশ হয়েছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানের কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুরও করেছেন এই রকস্টার। এটি বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!