ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৩, ৯ মে ২০২৩
শাকিব খানের বিরুদ্ধে সমন জারি
ফাইল ছবি

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কথিত প্রযোজক রহমত উল্লাহর করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় চিত্রনায়ক শাকিব খানকে জবাব দাখিল করতে সমন জারি করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৫ মে জবাব দাখিলের জন্য সমন জারি করেন।

মঙ্গলবার (৯ মে) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার (৮ মে) বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন।

Advertisement

রহমতুল্লাহর আইনজীবী মোহাম্মদ তবারক হোসেন বলেন, এর আগে আমরা মামলার আবেদন করেছি। আদালত আমাদের কোর্ট ফি দাখিল করতে বলেছিল। আমরা তা দাখিল করেছি। এরপর আদালত শাকিব খানের বিরুদ্ধে সমন জারি করেছে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল আদালতে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন রহমত উল্লাহ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!