বিজয়কে ‘গুডবাই’ জানিয়ে অন্য এক জনকে মন দিয়েছেন অভিনেত্রী। যদিও এখনো সে বিষয়ে কথা বলেননি তিনি।
বিজয় দেবেরাকোন্ডাকে যে আর রাশমিকার পছন্দ নয়, তা বেশ পরিষ্কার অভিনেত্রীর কথায়। সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়, থালপতি বিজয় ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে কাকে বেছে নেবেন তিনি? তাতে রাশমিকা উত্তর দেন, থালাপতি বিজয়কে দেখে আমি বড় হয়েছি। তিনি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আর বিজয় দেবেরাকোন্ডা আমার বন্ধু। এবার এই দু’জনের মধ্যে কাকে নির্বাচন করব বলুন!
.png)
অন্যদিকে শোনা যাচ্ছে, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রাশমিকা। সম্প্রতি নাকি একাধিকবার এক সঙ্গে দেখা গেছে তাদের। ঘনিষ্ঠদের ধারণা, একে অপরকে ‘ডেট’ করছেন তারা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে এক সঙ্গে দেখা গিয়েছিল তাদের। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতেও এক সঙ্গে উপস্থিত হয়েছিলেন রাশমিকা ও বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাস। লাল গালিচায় তাদের রসায়নও ছিল চোখে পড়ার মতো।
এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেমের প্রসঙ্গ এড়িয়ে শ্রীনিবাস বলেন, আমরা খুব ভালো বন্ধু। দুজনই যেহেতু হায়দরাবাদের বাসিন্দা, তাই মাঝে মধ্যেই এখানে-ওখানে দেখা হয়ে যায়। সেটাই ক্যামেরায় ধরা পড়েছে।