বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের সাড়া জাগানো ভুবন বাদ্যকর। ‘কাঁচা বাদাম’ গেয়ে যিনি রীতিমতো হয়েছিলেন ভাইরাল।
মাঝে অভিযোগ করেছিলেন চক্রান্তের শিকার হয়ে কর্মহীন হয়ে থাকার। একটি শর্টফিল্মে অভিনয় করে বেশ ভালই রোজগার করেছেন তিনি। তবে তা সাময়িক। এখন নেই আগের মত পসার। রাতারাতি কোথায় হারিয়ে গেলেন তিনি।
.png)
খোঁজ নিতে বাংলাদেশি সেই ইউটিউবার আবারো গেলেন তার কাছে। সেসময় ভুবন বাদ্যকর স্বীকার করে নিলেন, তিনি ভুল করেছিলেন। তার অহংকার হয়ে গিয়েছিল। এখন আর কোনো অ্যাসিস্টেন্টই নেই।
মহা ফ্যাসাদে পড়েছিলেন ভুবনবাবু। আচমকাই ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যায় তার গান। সে সময় তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গোপাল নামে এক ব্যক্তি তাকে ৩ লাখ টাকা দিয়ে বলেন যে তাদের চ্যানেলে ওই গান চালাবেন। এখন তাই ওই কাঁচা বাদাম পোস্ট করলেই কপিরাইটে ইস্যু দেখা দিচ্ছে। ভুবন এও জানান, তার কাছে যে কপিরাইট কিনে নেওয়া হচ্ছে তা তিনি বুঝতে পারেননি। কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন তিনি। এমনকি এও জানান, গোপাল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়েরও করেন তিনি।
এখন সব ছেড়ে ঘর ভাড়া করে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। কিন্তু ফিরতে চান মানুষের মাঝে। আবারো সকলের মনে জায়গা করতে মরিয়া তিনি। নিজেই জানিয়েছিলেন গায়ক তিনি নানা প্রান্ত থেকে টাকা পাচ্ছেন। অথচ, একটা সময় সেই সকল তথ্য অস্বীকার করেন তিনি। জানান, তাকে নাকি কেউ কিছুই দেয়নি। এই ইউটিউবারের সামনে সত্যি স্বীকার করলেন তিনি। জানালেন, বেশ মোটা টাকাই পেয়েছিলেন তিনি ভক্তদের কাছ থেকে। যদিও আজ তার কিছুই নেই।