ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দক্ষিণী কোরিওগ্রাফার আত্মহত্যা করেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ১ মে ২০২৩
দক্ষিণী কোরিওগ্রাফার আত্মহত্যা করেছেন
কোরিওগ্রাফার চৈতন্য

দক্ষিণী অভিনেতা সম্পথ জে রাম। মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কয়েক দিন আগেই আত্মহত্যা করেছেন তিনি। এ ঘটনার পর ফের আত্মহত্যার খবর এল সামনে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত কোরিওগ্রাফার চৈতন্য আত্মহত্যা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ৩০ এপ্রিল আত্মহত্যা করেছেন চৈতন্য। তবে আত্মহত্যার কয়েক মিনিট আগে আবেগঘন একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। আর সেখানেই নিজের আত্মহত্যার কারণ স্পষ্ট করেছেন কোরিওগ্রাফার।

ডান্স রিয়েলিটি শো ‘ধী’র সুবাদে পরিচিতি লাভ করা এ কোরিওগ্রাফারকে ভিডিও বার্তায় বলতে শোনা যায়, তার মা-বাবা ও বোন যথেষ্ট চেষ্টা করেছেন তার সমস্যা সমাধানের জন্য। বন্ধুদের কাছ থেকেও ক্ষমা চান।

Advertisement

চৈতন্য বলেন, আমি নিজের ভেতরের ভালো দিক হারিয়ে ফেলেছি টাকার লোভে। শুধু টাকা নিলেই হয় না, সেটা শোধ করারও দম থাকা উচিত। কিন্তু আমার সেটা নেই। এখন নেল্লোরে আছি আমি, এটাই শেষ দিন আমার। ঋণের এই বোঝা আর সহ্য করতে পারছি না।

এ কোরিওগ্রাফারের এমন বার্তায় হতবাক হয়েছেন নেটিজেনরা। অনেকের মন্তব্য, একজন প্রতিভাশালী নৃত্যশিল্পী নিজেকে এভাবে শেষ করে দেবে—ভাবাই যাচ্ছে না। আত্মহত্যা কোনো সমাধান নয়, বেঁচে থেকেই লড়াই করতে হয়।

এদিকে তার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইন্ডাস্ট্রিতে। এমন সিদ্ধান্ত নেবেন তিনি, সেটা বিশ্বাসই করতে পারছেন না কেউ। সদ্যই ৩০-এর কোঠায় পা দিয়েছেন। তেলেগু ইন্ডাস্ট্রিতে বেশ সুনাম ছিল চৈতন্যের।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!