ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিকিনিতে ঋতুপর্ণা, ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৯, ২৪ এপ্রিল ২০২৩
বিকিনিতে ঋতুপর্ণা, ছবি ভাইরাল
ঋতুপর্ণা সেনগুপ্ত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বয়স দেখতে দেখতে ৫১ পেরিয়ে গেছে এই অভিনেত্রীর। কিন্তু দেখে বোঝা দায়। রূপের জাদুতে এখনো টেক্কা দিতে পারেন বর্তমান সময়ের নায়িকাদের।

রোববার (২৩ এপ্রিল) ‘বিট দ্য হিট’ ক্যাপশনে নিজের বিকিনি পরা লুকের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, খোলা চুলে সুইমিং পুলে আনন্দে মেতেছেন তিনি। ছবিটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

বিকিনিতে ঋতুপর্ণা সেনগুপ্ত

Advertisement

ঋতুপর্ণার এই ছবি দেখে এক ভক্ত মন্তব্য করেছেন, কি যেন একটা আছে তোমার ভেতরে। তাই আজও একবার দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। অপর একজনের মন্তব্য, এখনো সবচেয়ে হট বাঙালি অভিনেত্রী। আপনারাও কি একমত? আরেকজন লিখেছেন, গরম কমানোর বদলে তুমি তো দেখছি আরো বাড়িয়ে দিলে!

চলতি বছরের ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে ঋতুপর্ণার নতুন সিনেমা ‘মায়াকুমারী’। সিনেমা জগৎকে নিয়ে এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক অরিন্দম শীল। বিপরীতে ছিলেন আবীর চট্টোপাধ্যায়। তার আগে প্রসেনজিতের সঙ্গে নিয়ে আসেন ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। এ সিনেমায় দুজনেই ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, খুব শিগগির ঋতুপর্ণাকে আবারো দেখা যাবে প্রসেনজিতের সঙ্গে। তবে এবার আর ক্যামিও নয়। এটি হবে এই জুটির ৫০তম সিনেমা। পরিচালনা করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!