ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এই ব্রাজিলিয়ানের আগুনেই পুড়েছেন বিরাট!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ২৪ এপ্রিল ২০২৩
এই ব্রাজিলিয়ানের আগুনেই পুড়েছেন বিরাট!
ছবি: সংগৃহীত

২০১৭ সালে বিরাট কোহলির সঙ্গে বিয়ে হয় অনুষকা শর্মার। ২০২১ সালে বিরুষ্কার ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা ভামিকা। বিরাট এখন পুরোপুরি ফ্যামিলি ম্যান। অনুষকা লাইমলাইটে আসার আগে, বিরাটের জীবনে বিভিন্ন সময়ে এসেছেন একাধিক নারী। আর তাদের মধ্যেই অন্যতম ইজাবেল লেইটি।

ইজাবেলে জনপ্রিয় ব্রাজিলিয়ান মডেল। একাধিক হিন্দি ও তেলেগু ছবিতেও করেছেন কাজ। ইজাবেলের বাবা পেশায় পুলিশ অফিসার ও মা হোমমেকার।

হিন্দিতে ইজাবেলে ‘তলাশ’, ‘সিক্সটিন’ ও ‘পুরানি জিন্স’-এ অভিনয় করেছেন। তেলেগুতে ইজাবেলে ‘নরেন্দ্র’, ‘মিস্টার মজনু’ ও ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’-এর মতো সিনেমায় কাজ করেছেন। গুরু রানধাওয়ার ‘লাহোর’ গানের ভিডিওতে ইজাবেলের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছিল।

Advertisement

দু’বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছিলেন বিরাট-ইজাবেলে। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন ইজাবেলে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে ছিলেন, আমাদের সম্পর্কের বয়স দু’বছরেরও বেশি সময় ছিল। তবে সহমতের ভিত্তিতেই সম্পর্ক থেকে বেরিয়ে আসি।

বিরাট-ইজাবেলের সম্পর্ক সামনে এসেছিল ২০১৩ সালে। দু’জনকেই প্রায় কফি-ডিনার-মুভি ডেটে দেখা যেত। সম্পর্ক লুকিয়ে রাখতে পারেননি তারা। জানা যায়, ২০১২-১৪ পর্যন্ত সম্পর্কে ছিলেন বিরাট-ইজাবেলে।

আমির খানের ‘তলাশ’ ছবির হাত ধরেই ২০১২ সালে বলিউডে পথচলা শুরু হয় ইজাবেলের। আর সেবছরই তার শুরু ‘বিরাট সম্পর্ক’।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!