ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দর্শনার ভিডিও দেখতে হামলে পড়ছেন অনুরাগীরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ১৯ এপ্রিল ২০২৩
দর্শনার ভিডিও দেখতে হামলে পড়ছেন অনুরাগীরা
দর্শনা বণিক

টলি অভিনেত্রী দর্শনা বণিক বরাবরই গতে বাঁধা ছক থেকে বেরিয়ে নিজের মতো করে স্টাইলকে বেছে নিয়েছেন। প্রতিনিয়ত একের পর এক ফটোশুটে উষ্ণতার পারদ চড়াচ্ছেন তিনি। লাস্যময়ীকে দেখতে সারাক্ষণই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়েছে। যেখানে ক্যামেরার সামনে একাধিক পোশাকে ধরা দিয়েছেন দর্শনা। ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় তো লাগে নি বরং ভিডিও দেখতে হামলে পড়েছেন ভক্তরা।

ভক্তদের জন্য প্রতিদিনই বিনোদনের রসদ নিয়ে হাজির হন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা। এবারও তেমনটাই করেছেন তিনি। কখন ব্রালেট তো কখনো নেটের পোশাক, কখনো আবার লো-নেক ওয়ানপিসে নজর কেড়েছেন বঙ্গললনা। মুহূর্তের মধ্যে পোশাক বদলে সকলের ঘুম কেড়ে নিয়েছেন দর্শনা।

দর্শনার এই রিল ভিডিও দেখে চোখ সরছে না ভক্তদের। বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপে লাস্যময়ী দর্শনা। খোলা চুলের অ্যাটিটিউটে ভক্তদের পাগল করে দিয়েছেন নায়িকা।

Advertisement

দর্শনাকে নিয়ে চর্চা হয় না এমন দিন মনে হয় হাতে গোনা। হামেশাই ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে প্রস্তুত টলি নায়িকা। কোনো না কোনো কারণ ছাড়াই পেজ থ্রিতে উঠে আসেন নায়িকা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে টলিউড কাঁপাচ্ছেন তিনি।

প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে স্টাইল ও ছকভাঙা অভিনয় দিয়ে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন দর্শনা। তার মিষ্টি হাসিতে হাজারও পুরুষ কাত। স্টাইল স্টেটমেন্টে বলি অভিনেত্রীদেরও হার মানান তিনি। ছবি থেকে ভিডিও সবেতেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!