ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আয়মান বিয়ে করলে আমিও করবো: সালমান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ১৫ এপ্রিল ২০২৩
আয়মান বিয়ে করলে আমিও করবো: সালমান 
আয়মান সাদিক-সালমান মুক্তাদির

এই সময়ের অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বলেছেন, আয়মান সাদিক বিয়ে করলেই তিনি বিয়ে করবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল ) রাতে রাজধানীর বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সের ইফতারে আসেন সালমান মুক্তাদির। সেখানেই সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপকালে একথা বলেন সালমান মুক্তাদির।

কবে বিয়ে করছেন এমন প্রশ্নের জাবাবে সালমান বলেন, আমি আয়মান সাদিকের জন্য অপেক্ষা করছি। ফ্রেন্ড সার্কেলের মধ্যে ও এখনো বিয়ে করেনি। ও বিয়ে করলেই তারপর আমি বিয়ে করব। ওর বিয়েটা হলে আমি আমার দায়িত্বটা নিতে পারব আর কি।

কেমন পাত্রী চান সালমান মুক্তাদির। এই প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘বিয়ের জন্য পাত্রী একদমই প্রেফার করে না। আমার যদি কারো সঙ্গে থেকে ভালো লাগে, কথা বলে ভালো লাগে; ও যদি আমাকে বোঝে, আমি যদি তাঁকে বুঝি আর রিসপেক্টটা সব থেকে বেশি ইমপর্ট্যান্ট। রিসপেক্ট না থাকলে একটা মানুষের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক ধরে রাখা যায় না।’ 

সালমান বলেন, যদি কেউ স্ব-ইচ্ছায় এসে আমার সঙ্গে থাকতে চায় বা সময় কাটাতে চায় দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি কাউকে কখনো মিথ্যা আশা দিই না।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!