কিন্তু বিয়ের পর রম্ভার মাথায় বাজ ভেঙে পড়ে। হানিমুনে বিদেশে ঘুরতে গিয়েছিলেন রম্ভা ও ইন্দ্রকুমার। ঘুরতে গিয়েই রম্ভা জানতে পারেন যে, ইন্দ্রকুমার আগে থেকেই বিবাহিত ছিলেন। প্রথম স্ত্রীকে বিচ্ছেদ না দিয়েই রম্ভাকে বিয়ে করেন তিনি।
সত্যি জানার পর আর ইন্দ্রকুমারের সঙ্গে এক ছাদের তলায় থাকেননি রম্ভা। হানিমুন শেষ না করেই নিজের বাড়িতে ফিরে যান অভিনেত্রী। যত দিন না পর্যন্ত ইন্দ্রকুমার তার প্রথম স্ত্রীকে বিচ্ছেদ দিচ্ছেন, তত দিন রম্ভা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।
.png)
কানাঘুষা শোনা যায় যে, ইন্দ্রকুমারকে বিচ্ছেদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রম্ভা। কিন্তু অভিনেত্রী পরে এ প্রসঙ্গে জানান যে, ইন্দ্রকুমারকে কোনো দিনই বিচ্ছেদ দিতে চাননি তিনি।
বিয়ে করার পর বড়পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন রম্ভা। ছোটপর্দার বিভিন্ন রিয়ালিটি শোয়ে কখনো অতিথি শিল্পী হিসাবে, কখনোবা বিচারকের আসনে দেখা গেছে তাকে।
দুই কন্যা ও এক পুত্রসন্তান নিয়ে ব্যস্ত রয়েছেন ৪৬ বছর বয়সি রম্ভা। অভিনয়জগত থেকে দূরে থাকলেও তার অনুরাগীর সংখ্যা কোনো অংশে কমেনি।