সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে ওটিটি ও সিরিজ প্রশ্ন করতে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন সালমান। স্পষ্টই তিনি জানান, ওয়েব, ওটিটির মধ্যে দিয়ে নগ্নতা, যৌনতা ছড়িয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে ছোট ছোট ছেলেমেয়েদের উপর।
সালমান বলেন, এই মাধ্যমের জন্য একটি সেন্সর থাকা উচিত। অশ্লীলতা, যৌনতা, নগ্নতা, গালিগালাজ বন্ধ হওয়া উচিত। ফোনের মাধ্যমে অল্প বয়সের ছেলেমেয়েরা পড়াশুনোর বাহানায় আপনার এগুলো দেখবে।
.png)
এবার ফিল্মফেয়ারে সঞ্চলনা করবেন সালমান খান। সেই প্রসঙ্গেই ওয়েবের জন্য তৈরি হওয়া বিষয় নিয়ে প্রশ্ন তুললেন সালমান। তার কথায়, ভারতের সংস্কৃতির সঙ্গে এসব নগ্নতা, যৌনতা, গালিগালাজ একেবারেই বেমানান।