ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

গায়ের রঙের জন্য চূড়ান্ত অপমান, চরম লাঞ্ছনার শিকার হয়েছিলেন মিঠুন!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ৬ এপ্রিল ২০২৩
গায়ের রঙের জন্য চূড়ান্ত অপমান, চরম লাঞ্ছনার শিকার হয়েছিলেন মিঠুন!
মিঠুন চক্রবর্তী

নাচই আমার সাফল্যের চাবিকাঠি, ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীর স্ট্রাগেলের কথা অনেকেই জানেন। কলকাতা থেকে শুরু, তারপর মুম্বাই, কিন্তু এই যাত্রাপথ একেবারেই সহজ ছিল না। বরং, শুরুর দিকে নানানভাবে অপমানিত হয়েছিলেন তিনি। সেই ঘটনাই জানালেন ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে।

এবারের ড্যান্স বাংলা ড্যান্স জমে উঠেছে প্রতিযোগীদের পারফর্মে। তার সঙ্গে বিচারক থেকে সঞ্চালক প্রত্যেকেই নিজের পারফর্মে অন টপ। মহাগুরুও নিজের ফর্মে রয়েছেন। তবে, দুই দিন আগেই অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষের মা, পূর্ণিমা ঘোষের নাচের ভঙ্গি দেখেই চমকে উঠেছেন সকলে। ৮১ বছরেও এই সুন্দর নাচ? যেন কেউ বিশ্বাস করতেই পারছেন না। সেখানেই মিঠুনকে বলতে শোনা গেল, একসময় নিজের গায়ের রং এর কারণেই যা নয় তাই শুনেছেন তিনি!

নিজের মুখেই শেয়ার করলেন সেই কথা। বললেন, নাচই আমার সব। একসময় আমার গায়ের রং নিয়ে কম অপমান সহ্য করি নি। সে যা ভয়ঙ্কর সব কথাবার্তা শুনেছি। একসময় নিজের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। নাচই আমায় সকলের কাছে পরিচিত দিয়েছে। বিশ্বের দরবারে আমায় প্রতিষ্ঠিত করেছে। আমি জানি এর জোর কতটা। আমার সঙ্গে ইয়ার্কি মেরেছে। লাঞ্ছনার শিকার হয়েছি আমি।

Advertisement

উল্লেখ্য, ডিস্কো ড্যান্সার হিসেবেই মিঠুন পরিচিত সর্বত্র। তার নাচ দেখে সকলেই ছোট থেকে বড় হয়েছেন। তাকে আইকন হিসেবে দেখেছেন। কিছুদিন আগেই প্রজাপতি ছবিতে অভিনয়ের মাধ্যমেই আরো একবার দর্শকদের মন জয় করেছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!