ঈদ ব্যস্ততা কেমন চলছে এমন এক প্রশ্নে ডেইলি বাংলাদেশকে অপূর্ব বলেন, গতবারের তুলনায় ব্যস্ততা কম। তবে চাপ বেশি। কারণ, কাজ কম করলেও রিলিজ হচ্ছে অনেক নাটক। আগের শুট করা কাজ তালিকায় যুক্ত হয়ে গেছে তাই কিছুটা চাপ লাগে। এমনিতেই শুট করছি ঈদের নাটকে। এছাড়াও বাইরের কিছু কাজ নিয়ে আলাপ চলছে।
এই অভিনেতা আরো বলেন, ঈদকে ঘিরে ৮-১০টি নাটকের কাজ করা হয়েছে। আগের শুট করা প্রায় ১৮-২০টি নাটক যুক্ত হবে।
.png)
এই অভিনেতাকে নাটকে অনেক কম দেখা যাচ্ছে এমন একটি প্রশ্নে অপূর্ব বলেন, আসলে নির্দিষ্ট কারণ নেই। ওটিটির কাজের জন্য কাজ কমে গেছে কিছুটা। সামনে আবার নিয়মিত হব।
উল্লেখ্য, জিয়াউল ফারুক অপূর্ব সাম্প্রতিক সময়ে অভিনয় করেছেন ওয়েব ফিল্ম ‘বুকের মধ্যে আগুন’। ওয়েব ফিল্মটি নির্মাণের পর থেকেই এটি মুক্তি দিতে মানা করছেন সালমান শাহ’র পরিবারের পক্ষ থেকে। কিন্তু সেই মানা না শুনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই গত ২ মার্চ রাতে অনেকটা চুপিসারে এই ওয়েব সিরিজ মুক্তি দিয়েছে।