ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ফের সঙ্গীতা বিজলানির প্রেমে সালমান! সোশ্যাল মিডিয়ায় মিলল প্রমাণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ৪ এপ্রিল ২০২৩
ফের সঙ্গীতা বিজলানির প্রেমে সালমান! সোশ্যাল মিডিয়ায় মিলল প্রমাণ
ছবি: সংগৃহীত

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ছবি পোস্ট করেছেন সালমান খান। যে ছবির ক্যাপশনে ইংরেজি শব্দে ‘হে’ লিখেছেন তিনি। ছবি দেখে অনুরাগীরা লক্ষাধিক লাইকে ভরিয়ে দিলেন। তবে সালমানের চোখ গিয়ে ঠেকল এক প্রাক্তন প্রেমিকার কমেন্টেই! 

হ্যাঁ, সালমানের এই ছবির ক্যাপশনে লেখা ‘হে’-র উত্তর দিলেন সঙ্গীতা বিজলানি। সঙ্গে সঙ্গে বলিপাড়ায় গুঞ্জন। প্রাক্তনের প্রেমেই ফের নাকি পড়েছেন সালমান।

সাতান্নর গণ্ডি পেরিয়ে এখনো বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলার সালমান। তবে বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তার। কখনো বিয়ে প্রায় পাকা হয়ে গিয়েছিল সংগীতা বিজলানির সঙ্গে তো কখনো দীর্ঘদিনের প্রেমিকার হিসেবে উঠে এসেছিল সোমি আলির নাম। ঐশ্বরিয়া থেকে ক্যাটরিনা, ইউলিয়া ভান্টুর, জীবনে প্রেমিকার অভাব হয়নি কখনো। তবে কোনো প্রেমই পরিণতি পাইনি। 

Advertisement

সালমানের ভালবাসার জীবনের প্রতি মুহূর্তের আপডেট পেতে বেশ ভালইবাসেন অনুরাগীরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!