ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে, চলতি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করেছেন বাদশা-ইশা। উত্তর ভারতের গুরুদ্বারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। কয়েক দিন আগে কেনাকাটা করতে দেখা গেছে তাকে।
ধারণা করা হচ্ছে, বিয়ের কেনাকাটা করেছেন তারা। ইতোমধ্যেই এ জুটির ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাদশা কিংবা ইশা কেউই এ ব্যাপারে এখনো কিছু জানাননি।
.png)
কমন বন্ধুর মাধ্যমে পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। শুরুতেই তারা বুঝতে পেরেছিলেন তাদের চলচ্চিত্র ও সংগীতের রুচি এক। পরে বাদশা ও ইশা তাদের সম্পর্কের কথা নিজ নিজ পরিবারকে জানায়।
এর আগে জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাদশা। ২০২০ সালে ভেঙে গেছে এই সংসার। এই সংসারে তাদের এক কন্যা সন্তান আছে। জেসমিন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।