ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মা হলেন মাহি, সন্তানের বাবা হলেন কততম স্বামী?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ২৯ মার্চ ২০২৩
মা হলেন মাহি, সন্তানের বাবা হলেন কততম স্বামী?
মাহিয়া মাহি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। প্রথমবার মা হলেন তিনি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

মাহির ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছেন।

গত ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা।

Advertisement

অভিনেত্রী মাহিয়া মাহির প্রথম সন্তানের বাবা কামরুজ্জামান সরকার রকিব। তিনি এই অভিনেত্রীর তৃতীয় স্বামী। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে ঘর বাঁধেন তিনি। সেই বিয়ের খবরও জানিয়ে ছিলেন ফেসবুকে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!