সবশেষ বৃহস্পতিবার (২৩ মার্চ) শাকিব মামলা করে সাংবাদিকদের বলেন, এখন আমি বিজয়ের হাসি হাসছি। কারণ আমি আমার পরিবার ও সবাইকে এটা বোঝাতে পেরেছি যে, এসব একটা ফাঁদ ছিল। আমার ফ্যান-ফলোয়াররা এখন নিশ্চিন্তে কথা বলতে পারবেন।
এদিকে প্রযোজক রহমত উল্লাহর অভিযোগপত্রে যে নারীকে শাকিব ধর্ষণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে, ওই নারী এ ব্যাপারে কথা বলেছেন। দেশের একটি সংবাদমাধ্যমকে অস্ট্রেলিয়ান ওই নারী জানিয়েছেন, বাংলাদেশে তার প্রসঙ্গ টেনে যেসব অভিযোগ আনা হয়েছে, সেসব কিছুই জানেন না তিনি।
.png)
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার ব্যাপারে ওই নারী প্রযোজক বলেন, সিনেমাটি সম্পূর্ণ করা হবে কিনা, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি আমরা। আমার ব্যক্তিগত বিষয়ে যেসব কথা হচ্ছে, এ জন্য কাউকে আমি অনুমতি দেইনি। এ নিয়ে যে পদক্ষেপ নেয়া হবে, সেটাও জানতাম না আমি।
২০১৬ সালে তোলা ধর্ষণের অভিযোগটি এখনো তদন্তাধীন। এ বিষয়ে কী পদক্ষেপ নেবেন সেটি বিবেচনা করবে ভবিষ্যৎ। এখন এসব নিয়ে কোনো কিছু ভাবছেন না বলেও জানান অস্ট্রেলিয়ান ওই নারী।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে মিথ্যা আশ্বাস, অসদাচরণ ও ধর্ষণের মতো গুরুতর বিষয়ে লিখিত অভিযোগ জানান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।