সূত্রের খবর, একটি তামিল ছবির জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে আসেননি ইলিয়ানা। যার ফলে বিরাট অংকের ক্ষতি হয় ছবির প্রযোজকের। যদিও এই প্রসঙ্গে কোনো বিবৃতি মেলেনি অভিনেত্রীর পক্ষ থেকে।
কয়েক মাস আগেই শোনা যায়, অসুস্থ ইলিয়ানা। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি দেন। শরীরে পানির পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। সেই সময় প্রায় তিন বোতল স্যালাইন দিতে হয় অভিনেত্রীকে। পরে অবশ্য নিজের স্বাস্থ্যের খবর জানান, স্থিতিশীল রয়েছেন তিনি।
.png)
প্রথম বলিউড ছবি ‘বরফি’তে সাফল্য পেলেও পরবর্তীতে সেভাবে নজর কাড়তে পারেননি ইলিয়ানা। অস্ট্রেলীয় চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। গুঞ্জন ছড়ায়, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে সম্পর্কে আছেন এই লাস্যময়ী নায়িকা।
ইলিয়ানা ডি’ক্রুজকে সর্বশেষ দেখা গেছে, ‘দ্য বিগ বুল’ ছবিতে। এতে মীরা রাও চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন। সিনেমার পাশাপাশি আগামীতে তাকে ওয়েব সিরিজেও দেখা যাবে।