ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

গর্ভে দ্বিতীয় সন্তান নিয়েই বিয়ে করবেন পপ তারকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
গর্ভে দ্বিতীয় সন্তান নিয়েই বিয়ে করবেন পপ তারকা
ফাইল ছবি

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মার্কিন পপ তারকা রিয়ানা। গত বছর মে মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। ‍যদিও এখন আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তারা। তবে হলিউড রিপোর্টার জানিয়েছেন, দ্বিতীয় সন্তার পৃথিবীতে আসার আগেই প্রেমিক এসাপ রকির সঙ্গে মালাবদল করবেন।

সপ্তাহ খানেক আগেই আমেরিকার এক ফুটবল অনুষ্ঠানের (সুপার বোল) মঞ্চে পারফর্ম করেন রিহানা। সেই অনুষ্ঠানের মঞ্চেই প্রকাশ্যে আসে পপ তারকার দ্বিতীয়বার মা হওয়ার খবর। একাধিক সাক্ষাৎকারে মাতৃত্বের অভিজ্ঞতার কথাও বলেছেন তিনি। তারকার কথাবার্তা থেকেই স্পষ্ট হয়ে যায়, আপাতত সংসারে মন দিতে চান তিনি। ২০২০ সাল থেকে র‌্যাপার এসাপ রকির সঙ্গে সম্পর্কে রয়েছেন রিহানা। ২০২২ সালের ১৩ মে ভূমিষ্ঠ হয় যুগলের প্রথম সন্তান।

চলতি বছরের শেষে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন রিহানা। তার আগেই দীর্ঘদিনের প্রেমিক এসাপ রকির সঙ্গে বিয়ে সেরে নিতে চান রিহানা। শোনা যাচ্ছে, নিজের জন্মস্থান বার্বাডোজে রকির সঙ্গে গাঁটছড়া বাঁধতে আগ্রহী পপ তারকা। তবে সন্তানসম্ভবা হওয়ার কারণে হই-হুল্লোড়ের বদলে পারিবারিক পরিসরেই অনুষ্ঠান সম্পন্ন করতে ইচ্ছুক রিহানা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!