ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাচ্চা কোলে সারা আলি খান, কার সন্তানকে সামলাতে ব্যস্ত নায়িকা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
বাচ্চা কোলে সারা আলি খান, কার সন্তানকে সামলাতে ব্যস্ত নায়িকা?
সারা আলি খান

সকাল থেকে ব্যস্ত সারা আলি খান। প্রথমে জিম, তার পরেই শুটিং, সঙ্গে আবার বাচ্চা সামলানো। একা হাতে এত কাজ করা কি সম্ভব নায়িকার পক্ষে! শুক্রবার নায়িকা ইনস্টাগ্রামের স্টোরি দেখে অবাক অনেকেই। কোলে বাচ্চা নিয়েই মেকআপে বসেছেন সারা। সারার কোলের এই খুদেটি কার? যাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লেন নায়িকা? 

বাচ্চা কোলে সারা আলি খান

সারার মেকআপ করেন বর্দান নায়ক। যার হাতে সাজতে ভালবাসেন সারা। সেটে নিজের বাচ্চাকে নিয়ে এসেছিলেন তিনি। আর খুদেদের সঙ্গে সময় কাটাতে সব সময়ই ভালবাসেন নায়িকা। এক দিকে বাবা ব্যস্ত নায়িকাকে সাজাতে, সেই ফাঁকে তাকে সামলালেন অভিনেত্রী।

Advertisement

প্রসঙ্গত, কিছু দিন বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন সারা। শিবরাত্রির দিন শিবের পূজা করার জন্য তাকে কটাক্ষের মুখে পড়তে হয়। শিবরাত্রির দিন নিজের সমাজমাধ্যমের পাতায় একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। এমনিতেই, বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় বরাবরই ছকভাঙা সইফ-কন্যা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!