ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্ত্রী হিসেবে তিনি ব্যর্থ, স্বীকার করলেন রচনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
স্ত্রী হিসেবে তিনি ব্যর্থ, স্বীকার করলেন রচনা
ফাইল ছবি

রচনা বন্দ্যোপাধ্যায়; টালিপাড়ার প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। ঝুলিতে বহু হিট সিনেমা।। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার জুটিও ছিল হিট। তার পর অনেক দিন হল বড় পর্দা থেকে দূরে নায়িকা। আপাতত ‘দিদি নম্বর ১’ রিয়্যালিটি শো-এর মাধ্যমে মধ্যবিত্ত বাঙালির বাড়ির এক জন হয়ে উঠেছছেন তিনি। এক কথায় বলা যায় রচনা এক জন সফল পেশাদার। কিন্তু ব্যক্তিগত জীবনে, সেখানেও কি তিনি সমানভাবে সফল?

সেই উত্তরই দিলেন নায়িকা। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত শো ‘অপুর সংসার’। সেই রিয়্যালিটি শো-তে অতিথি হিসাবে এসেছিলেন রচনা। সেখানেই নায়িকাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন শাশ্বত। স্ত্রী হিসাবে নিজেকে কত নম্বর দেবেন রচনা? এই প্রশ্ন শুনতেই নায়িকার স্পষ্ট জবাব, আমি নিজেকে শূন্য দেব। 

এই উত্তর শুনে শাশ্বত কিছু চমকে গেলেও তার পরের প্রশ্নই ছিল, কেন রচনা এমন মনে করেন? খুব শান্তভাবে রচনা বলেন, আমার মধ্যে সুগৃহিনী হওয়ার জন্য যে গুণ থাকা দরকার তা নেই। সম্পর্কের জন্য দু’জনকেই অনেকটা সমঝোতা করতে হয়। মানিয়ে নিতে হয়। সেটার কোনোটাই আমি করিনি। আর আমরা যে পেশার সঙ্গে যুক্ত সে ক্ষেত্রে যে পার্টনার তাকেও অনেক কিছু মানাতে হয়। পারস্পরিক সম্পর্ক এমন না হলে সুন্দর বাড়ি হওয়া বেশ কঠিন।

Advertisement

অনেক বছর হয়ে গেল স্বামীর থেকে আলাদা থাকেন রচনা। তবে আইনি বিচ্ছেদ হয়নি। কারণ তিনি চান না, তার ছেলেকে বড় হয়ে কোনো অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হোক। তাই তারা একসঙ্গে না থাকলেও প্রয়োজনে একে অপররের পাশে আছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!