ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাক, প্রয়াত মির্জাপুর খ্যাত অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাক, প্রয়াত মির্জাপুর খ্যাত অভিনেতা
প্রয়াত অভিনেতা শাহনাওয়াজ প্রধান

প্রয়াত অভিনেতা শাহনাওয়াজ প্রধান। শুক্রবার ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মুম্বাইয়ের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন দুর্ঘটনাটি ঘটে। মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যু অভিনেতার। 

ফ্যান্টম, রেইজ, মির্জাপুর, তোতা ওয়েডস ময়না এমন বহু ছবিতে তিনি অভিনয় করেন। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। সেখানেই হঠাৎ শুরু হয় বুকে ব্যথা। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। কাকতালীয়ভাবে এদিন হাসপাতালে সেই সময় উপস্থিত ছিলেন টেলি অভিনেত্রী সুরভী তিওয়ারি। তিনি তার ভাইয়ের চিকিৎসার জন্য এসেছিলেন। 

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, শাহনওয়াজকে স্টেচারে করে একটি ঘরের দিকে নিয়ে যেতে তিনি দেখেছিলেন। তার ভাইকেও একই জায়গায় রাখা হয়েছিল। অভিনেত্রী বলেন, ডাক্তাররা বারবার চেষ্টা করেও পালস খুঁজে পাচ্ছিলেন না। তার হার্টে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।

শোনা যায়, মাস দু’য়েক আগে তার বাইপাস সার্জারি হয়।

মির্জাপুরে কাজ করেছিলেন শাহনওয়াজ। সকলের নজর কেড়েছিলেন তার অভিনয় দিয়ে। রাজেশ তাইলাং, যিনি মির্জাপুরে তার সঙ্গে কাজ করেছেন। রাজেশ ইনস্টাগ্রামে লিখেছেন, শাহনাওয়াজ ভাই আখরি সালাম। 

লাগান ছবির অভিনেতা যশপাল শর্মা যিনি এদিন মুম্বাইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজ মুম্বাইয়ের এই প্রোগ্রামে অংশ নিয়েছিলাম। সবকিছুই দারুণ চলছিল। বহু গুণীজন উপস্থিত ছিলেন। কিন্তু, পুরস্কার গ্রহণের কিছুক্ষণ পরেই আমাদের প্রিয় অভিনেতা আমাদের ছেড়ে চলে যায়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!