রিয়েল লাইফে জুটি বাঁধার পর এবার রিল লাইফেও জুটি বাঁধতে চলেছেন তারা। তাদের দু’জনের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, বিয়ের অনুষ্ঠান পর্ব পুরোপুরি শেষ করেই কাজে ফিরবেন তারা। ‘শেরশাহ’ ছবিতে জুটির রসায়ন চোখ টেনেছিল দর্শকদের। সে ছবির প্রযোজক ছিলেন করন জোহার। পর্দার প্রেম থেকে বাস্তবের পরিণয় এই স্বপ্নযাত্রার সাক্ষী থেকেছেন দর্শক।
কিয়ারা ও সিদ্ধার্থ একসঙ্গে আবার কাজ করতে চলেছেন করন জোহার প্রযোজিত একটি রোম্যান্টিক কমেডি ছবিতে। বিয়ের পরে এটিই হবে একসঙ্গে তাদের প্রথম কাজ। করন তাদের দু’জনেরই খুব কাছের। তার প্রযোজনা সংস্থার অধীনেই তৈরি হবে ছবি।
.png)
ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। এটি তিনটি ছবির একটি সিরিজ। প্রথম ছবির শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি।
সূত্র বলছে, বিষয়টা অনেকটা বরুন ধাওয়ান-আলিয়া ভাটের ‘বাদ্রীনাথ কি দুলহানিয়া’র সিরিজের মতো হতে চলেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে শীঘ্রই। বলিউডের এই জনপ্রিয় জুটির আলাদা আলাদা কিছু কাজ আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। সেই কাজগুলো শেষ করেই তারা একসঙ্গে নতুন কাজ শুরু করবেন।