রাখি সাওয়ান্তের ভাষ্যমতে, ‘আমার নগ্ন ভিডিও শুট করেছে আদিল। সেসব ভিডিও বিক্রিও করেছে। এ নিয়ে আমি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি।’
তার অভিযোগ, আদিল তাকে ব্যবহার করে প্রচারের আলোয় আসতে চেয়েছিল। এমনকি স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও আনেন তিনি।
.png)
প্রসঙ্গত, ২০২২ সালের ২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন রাখি-আদিল। তবে গত মাসে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এ সময় তাদের বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মুসলিম যুবক আদিলকে বিয়ের পর নিজের নামও পরিবর্তন করেন রাখি। নামের সঙ্গে ‘ফাতিমা’ যুক্ত করে তিনি হন ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’।