ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রকাশ্যে সিদ্ধার্থ কিয়ারার বিয়ের ভিডিও

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৩
প্রকাশ্যে সিদ্ধার্থ কিয়ারার বিয়ের ভিডিও
ছবি: সংগৃহীত

বলিউডে পূর্ণতা পেল আরেক প্রেমের গল্প। প্রেমের পর সাত পাকে বাঁধা পড়েছে সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের দিন বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বর কনে। এবার প্রকাশ্যে এনেছে বিয়ের ভিডিও।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) কিয়ারা তার ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও প্রকাশ করেছে। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল বনে গেছে। সেই ভিডিওতে দেখা গেছে, কিয়ারার মাথায় ফুলের শামিয়ানা ধরেছেন তারই ভাই এবং পরিবারের সদস্যরা। গোলাপি লেহেঙ্গা আর হীরে-পান্নার গয়নায় সেজে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে আসছেন কিয়ারা। আর সেই সঙ্গে বাজছে তার আর সিদ্বার্থের ‘শেরশাহ’ সিনেমার রাঞ্জানা গানটি।

Advertisement

এরপর ভিডিওতে দেখা গেল কিয়ারাকে সিদ্ধার্থকে ইশারা করে গানের তালে নাচতে। দুজনেই সারলেন বর মালার পর্ব। তারপর সকলকে সাক্ষী রেখে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। চারপাশে গোলাপের পাপড়ির বর্ষণ নেমে এলো।

‘শেহশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। সেই সুবাধে প্রেম এরপর গেল ৭ ফেব্রুয়ারি ধুমধুম আয়োজনে সারেন বিয়ের পর্ব। বিয়ের পর কিয়ারা সিদ্ধার্থের  দিল্লির বাড়িতে পৌঁছেছেন। সেখানে নববধূকে স্বাগত জানানো হয়েছে ধূমধাম করে। গৃহপ্রবেশের সময় ঢোলের তালে নাচতেও দেখা যায় নব-দম্পতিকে।

৯ ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত হয় তাদের রিসেপশন পার্টি। সেখানেও উপস্থিত ছিলেন তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা ও তাদের পরিবারের সদস্যরা। এরপর মুম্বাইতেও ফিরে সেখানেও ঘটা করে রিসেপশনের আয়োজন করার কথা রয়েছে তাদের।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!