ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রাশমিকার পর মুম্বাইয়ে ফ্ল্যাট কিনলেন সামান্থা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৩
রাশমিকার পর মুম্বাইয়ে ফ্ল্যাট কিনলেন সামান্থা
ফাইল ছবি

গত বছর মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন রাশমিকা মান্দানা। এবার সেখানে ফ্ল্যাট কিনলেন সামান্থা রুথ প্রভু। 

রাশমিকা জানিয়েছিলেন, বলিউডে পা রাখায় হায়দরাবাদ ও মুম্বাই ছুটোছুটি করতে হচ্ছে তাকে। স্থিরভাবে কাজ করার জন‌্যই মুম্বাইয়ে বাড়ি কিনেছেন তিনি। একই কারণ সামান্থারও। ১৫ কোটি রুপি খরচ করে মুম্বাইয়ে তিন বেডরুমের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। 

জানা গেছে, সামান্থা সম্প্রতি বলিউডের একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আর সেই কারণেই মুম্বাইয়ে বাড়ি কিনেছেন তিনি। 

Advertisement

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের অসুস্থতার কথা সামনে আনেন সামান্থা। মায়োসাইটিস নামক রোগে আক্রান্ত হওয়ার কথা দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আনেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!