ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সত্য প্রকাশ, অবশেষে অহনাকে ভালোবাসার কথা জানালেন শামীম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩
সত্য প্রকাশ, অবশেষে অহনাকে ভালোবাসার কথা জানালেন শামীম
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বেশ আগে। এবার সেই গুঞ্জনের পালে হাওয়া লাগল অহনার জন্মদিনে শামীমের আদরমাখা শুভেচ্ছায়।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) অহনার জন্মদিন। এ দিন সামাজিক মাধ্যমে শামীম লিখেছেন, আমি বিশ্বাস করি সব মানুষের সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে পরিচয় হয়। আমি তোমার ভক্ত ছিলাম, এখনো আছি। কিন্তু আমার সৌভাগ্য আমি আমার যোগ্যতার কারণে তোমার পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ পেয়েছি, তোমার বন্ধু হতে পেরেছি। অভিনেত্রী হিসেবে এমনিতেই তোমার অভিনয়ে মুগ্ধ ছিলাম। মানুষ হিসেবে তোমার সঙ্গে পরিচিত হওয়ার পর আরো মুগ্ধ হয়ে যাই।

তিনি আরো বললেন, তুমি দারুণ একটা মানুষ! সবার জন্য তোমার যে আন্তরিকতা এবং চিন্তাভাবনা, সেটা আমাকেও বদলাতে সাহায্য করেছে। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। তোমার সঙ্গে আমার এই যাত্রা টিকে থাকুক। তুমি অনেক দীর্ঘজীবী হও, উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকো এই দোয়া করি। অনেক ভালোবাসি তোমাকে আমি। তোমার জন্য সবসময় শুভ কামনা।

Advertisement

অহনার সঙ্গে প্রেমের সম্পর্ক কখনো স্বীকার করেননি শামীম। অহনাও কিছু বলেননি। তাদের মধ্যে যে সম্পর্ক চলছে, সেটাকে ‘প্রেম’ বলতে চান না তারা। এই সম্পর্ক বিয়ে অবধি গড়ায় কি না- সেটাই এখন দেখার বিষয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!