নোরা ফাতেহি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। যা এখন অন্তর্জালে ভাইরাল। ভিডিওটির ক্যাপশনে নোরা লিখেছেন, আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু মনোযোগই আমাকে দিয়েছে। হ্যাশট্যাগে লিখেছেন, ‘জন্মদিনের আচরণ।’
.png)
৬ ফেব্রুয়ারি ৩১ বছর বয়সে পা দিয়েছেন নোরা ফাতেহি। বিশেষ দিনটি দুবাইয়ে বন্ধুদের সঙ্গে উদযাপন করেছেন তিনি। এর আগে পিংকভিলার সঙ্গে আলাপকালে জন্মদিনের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন নোরা ফাতেহি।
এবারের জন্মদিন দুবাইয়ে উদযাপনের বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী বলেছিলেন- আমি খুবই ভাগ্যবান। কারণ আমি সেরা কিছু বন্ধু পেয়েছি, যারা বিশ্বের বিভিন্ন অঙ্গনের। এবারের জন্মদিনটা আমরা সবাই একসঙ্গে দুবাইয়ে মিলিত হবো।
পরিকল্পনা অনুযায়ী, জন্মদিন উদযাপন করেছেন নোরা। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব ভিডিও নোরার জন্মদিনের পার্টির।