ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীমনির যে জিনিস খালি করেন রাজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:০৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩
পরীমনির যে জিনিস খালি করেন রাজ
পরীমনি এবং রাজ

পরীমিন, ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়িকা তিনি। ২০২১ সালের ১৭ অক্টোবরে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। বিয়ের কয়েকদিন পরেই ২০২২ সালের ১০ জানুয়ারি সন্তানের কথা প্রকাশ্যে আনেন তারা। এরপর একই বছরের ২১ জানুয়ারি রাতে হলুদ সন্ধ্যা ও পরদিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজ-পরী।

বিয়ের পর থেকে বেশ ভালোই খুনসুটিতে সময় কাটাতে থাকেন দুই তারকা। এরপর ২০২২ সালের ১০ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তান রাজ্যের জন্ম দেন পরী। তারপর থেকে সন্তান রাজ্যকে নিয়ে যত ব্যস্ততা অভিনেত্রীর।

সন্তান জন্মের পর এখন পরীর কাছে ছেলে রাজ্যই পুরো পৃথিবী। তাকে নিয়ে মাঝে মাঝেই সোশ্যালে বিভিন্ন পোস্ট করে থাকেন। স্বামী রাজও জীবনের বিশেষ অংশ। তার সঙ্গে খুনসুটির বিষয়ও মাঝে মাঝে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা।

Advertisement

এদিকে জনপ্রিয় এই নায়িকার ক্রিমের কৌটা স্বামী রাজ খালি করেন বলে জানালেন অভিনেত্রী ও প্রযোজক মেহের আফরোজ শাওন।

সম্প্রতি এক অনুষ্ঠানে শাওন বলেন, রাজ আমাকে বলছিল সে হারবাল চর্চা করে থাকেন। আর পরী বলছিল, তার সব ক্রিমের কৌটা রাজ খালি করেন। শ্যাম্পু, ক্রিম শেষ হলে পরীর থেকে রাজ আগে ধরে ফেলতে পারেন। কারণ সে সব খালি করে দেয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!