সালটা ২০২১। ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনীর উপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি ‘শেরশাহ’। বিষ্ণুবর্ধন পরিচালিত এই ছবিতে প্রথম জুটি বাঁধেন সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আদভানী। জুটি হিসাবে দশর্কের মনেও জায়গা করে নিয়েছিলেন সিড-কিয়ারা। তবে কি যখন এই ছবির শুটিং শুরু হয়েছিল, তখনই একে অপরকে মন দিয়ে বসেন তারকা জুটি? কী ভাবে হয়েছিল তাদের আলাপ? প্রেম-পর্বই বা কেমন ছিল?
২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘লাস্ট স্টোরিজ’ ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজের একটি গল্পে অভিনয় করেছিলেন কিয়ারা। ওই গল্পের পরিচালনার দায়িত্বে ছিলেন কর্ণ জোহর। শুটিং শেষ হওয়ার পর পার্টির আয়োজন করা হয়েছিল। ওই পার্টিতে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ। সেখানেই তার সঙ্গে কিয়ারার আলাপ হয়। তারপরেই একে অপরক ডেট করতে শুরু করেন সিড-কিয়ারা। ২০১৯ সালের ইংরেজী নববর্ষে একে অপরের সঙ্গে ছুটি কাটাতে দক্ষিণ আফ্রিকায় উড়ে যান। যদিও একসঙ্গে ছুটি কাটানোর কথা তারা স্বীকার করেননি। তবুও সিড-কিয়ারার অনুরাগীরা দুই তারকার ইনস্টাগ্রামের ছবি দেখেই দুয়ে দুয়ে চার করে বসেন। ২০২১ সালে সিড-কিয়ারা একসঙ্গে মলদ্বীপ ঘুরতে যান। ২০২২ দুবাইতেও লম্বা ছুটি কাটাতে দেখা যায় সিড-কিয়েরাকে।
.png)
কিছু দিন ডেট করেই সিড-কিয়ারা বুঝে যান যে তারা একে অপরের সঙ্গেই বাকি জীবনটা কাটাতে চান। কিয়ারা তার বাড়ির লোকেদের সঙ্গে সিডের পরিচয় করান। ২০২১ সালে মুম্বাইতে সিডের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন কিয়ারা।
সব সম্পর্কেই খারাপ সময় আসে। সিড-কিয়ারার সম্পর্কেও খারাপ সময় আসে। বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের আলাদা আলাদা আসতে দেখা যায়। বলিপাড়ায় চাউড় হয়ে যায় বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের। বিচ্ছেদের রটনাকে তুড়ি মেরে ২০২২ সালে কর্ণ জোহরের এক শো-তে কিয়ারা জানান, সিদ্ধার্থ আমার বন্ধুর চেয়েও অনেক বেশি। খোলাখুলি প্রেম নিয়ে কিছু না বললেও অনুরাগীদের কাছে কিয়ারার এই জবাবই যথেষ্ট ছিল যে তারা একে অপরকে এখনো ডেট করছেন তা বোঝার জন্য।