ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আমেরিকা থাকাকালীন সময়ের ভিডিও পোস্ট করলেন বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৯, ১৬ ডিসেম্বর ২০২২
আমেরিকা থাকাকালীন সময়ের ভিডিও পোস্ট করলেন বুবলী
বুবলী

ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খানকে বিয়ের পর বিভিন্ন বিতর্ক শুরু হয় জনপ্রিয় নায়িকা বুবলীকে নিয়ে। গত ২৭ সেপ্টেম্বর ফেসবুক পেজে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন নায়িকা। ওই দিন ছিল অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। বেবি বাম্পের ছবি প্রকাশের কয়েকদিন পর ৩০ সেপ্টেম্বর আবার ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন বুবলী।

একই সঙ্গে শাকিব খানও বীরের ছবি পোস্ট করেন। এই বিষয়ে বুবলী জানান, জয়ের ব্যাপারে খুবই ইতিবাচক তিনি। যা শাকিব খান নিজেও জানেন। আর জন্মদিন উপলক্ষেই যে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন, তা নয় বলেই দাবি বুবলীর।

শেহজাদ খান বীরের নতুন ভিডিও নিজের সোশাল হ্যান্ডেলে পোস্ট করেছেন শবনম ইয়াসমিন বুবলী। সেখানে তিনি একটি মজার ক্যাপশনও যোগ করেছেন।  

ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘When little babai plays with the remotes’ এবং একই সঙ্গে তিনি ভালোবাসা, চুমু এবং চশমা পরা তিনটি ইমোজি জুড়ে দেন। সেখানে তিনি মজা করে আরো লেখেন, সব রিমোট স্যার এর দায়িত্বেই থাকে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, বুবলী-শাকিবের ছেলে শেহজাদ খান বীর একটি সোফায় বসে জয়স্টিক নিয়ে খেলছেন। পাশে রয়েছে একটি টিভির রিমোট। ভিডিওটি আমেরিকা থাকাকালীন সময়ের। সেটিও উল্লেখ করে হ্যাশট্যাগ দিয়ে বুবলী লিখেছেন ‘#Throwback America..’

উল্লেখ্য, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর গত ২০ নভেম্বর ছিল জন্মদিন। ওই দিন সংবাদমাধ্যমে জন্মদিন উপলক্ষে আলাপকালে জানান, শেহজাদ খান বীরের বাবার কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি।

এরপর বিষয়টি নিয়ে সোশ্যালে অপু বিশ্বাস-বুবলীর ইঙ্গিতমূলক ধারাবাহিক বাকযুদ্ধ চলে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!