[ বিনোদন ]
নাটকের মঞ্চে মৃত্যু, অভিনয় ভেবে দর্শকদের হাততালি
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের মৈনপুরীতে ধর্মীয় অনুষ্ঠানে হনুমান সেজে নাচার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন রবি শর্মা নামের এক যুবক। তখন দর্শকেরা ভাবেন তিনি অভিনয় করছেন, সবাই হাততালিও দিয়েছিলেন। পরে কাছে যেতেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
গত শনিবার সন্ধ্যায় গণেশ পূজা উপলক্ষে মৈনপুরীতে নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এ ঘটনা ঘটে।
হনুমানবেশে রাম ভজনের সুরে নাচার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন ওই যুবক। উপস্থিত দর্শকেরা প্রথমে অভিনয় মনে করলেও পরে অসুস্থতার বিষয়টি বুঝতে পারেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তবে হনুমানের পোশাকে থাকায় তার অসুস্থতার বিষয়টি প্রথমে বুঝাই যায়নি। অনেক সময় পেরিয়ে গেলেও ওই যুবক না ওঠায় সন্দেহ হয় সকলের। পরে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকদের ধারণা, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!