ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ফেসবুকে প্রকাশ্যে সিনেমার পারিশ্রমিক দাবি নায়িকার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ২০ আগস্ট ২০২২
ফেসবুকে প্রকাশ্যে সিনেমার পারিশ্রমিক দাবি নায়িকার
ছবি: সংগৃহীত

নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া চলতি বছর পবিত্র হজ পালন করেছেন। এরপরই তাকে নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। অনেকে বলেছেন, তিনি নাকি অভিনয় ছেড়ে দিচ্ছেন। তবে হজ শেষে দেশে ফিরে অনেকটাই চুপ ছিলেন তিনি।

শনিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সালওয়া। সেখানে তিনি ‘বুবুজান’ সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক দাবি করেছেন।

শান্ত খানের নায়িকা লিখেছেন, কোনো প্রযোজনা সংস্থার কারো ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্টের? পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়া সংশ্লিষ্ট কেউ আর্টিস্ট-এর পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না।

যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এই নায়িকা। তিনি বলেন, তাদের অন্যান্য সকল কার্যক্রম অব্যাহত রয়েছে! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়।

উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র পর কয়েকটি সিনেমায় কাজ করছেন সালওয়া। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘বীরত্ব’, ‘বুবুজান’ ও ‘এই তুমি, সেই তুমি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!