ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

অভিনয়ের সুযোগের নামে প্রতারণা, নতুন সিদ্ধান্ত আর্টিস্টস ফোরামের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৫, ৬ আগস্ট ২০২২
অভিনয়ের সুযোগের নামে প্রতারণা, নতুন সিদ্ধান্ত আর্টিস্টস ফোরামের
ফাইল ছবি

নতুন উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরামের। যারা অভিনয় করতে চান, তাদের কথায় মাথায় রেখে নতুন নিয়ম চালু করতে চলেছে আর্টিস্টস ফোরাম। সঙ্গে রয়েছেন প্রোডিউসার্স গিল্ড এবং চ্যানেলের কিছু সদস্য।

অনেকেই বুঝতে পারেন না, ছবিতে কাজ পাওয়ার জন্য কোথায় এবং কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই সমস্যা সমাধান করতেই ফোরামের উদ্যোগে আয়োজিত হতে চলেছে সেতুবন্ধন উৎসব। ফোরামের তরফ থেকে তৈরি ফর্ম রাখা থাকবে। যেখানে শিল্পীরা নিজেদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে ফর্মটি জমা দিয়ে যাবেন। সঙ্গে জমা দিয়ে যাবেন নিজেদের ছবি।

১২ অগস্ট আর্টিস্টস ফোরামের ২৫ বছরের পূর্তিতেই এমন সিদ্ধান্ত। ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, অনেক রকম সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। অনেক দিন ধরেই ভাবনাচিন্তা চলছিল। ফলে প্রযোজক, চ্যানেলরও সুবিধা হবে। আর তাছাড়া অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে যান, সেই সমস্যাও দূর হবে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!