[ বিনোদন ]
সমকামী নারীর চরিত্রে অভিনয় করতে হলে দীপিকাকে চাই: কৃতী
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং কৃতী শ্যানন
বলিউডের এমন কোনও পুরুষ নেই যিনি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রতি আকৃষ্ট নন। তার রূপের ছটা, উপস্থিতি অগ্রাহ্য করা বেশ দুঃসাধ্য।
কয়েকদিন আগে মণীশ মলহোত্রর ব়্যাম্প শো-তে রীতিমতো ঝড় তোলেন নায়িকা। সঙ্গে ছিলেন রণবীর সিংহ। দীপিকার রূপ, গ্ল্যামার শুধুই কি পুরুষদের হৃদয় হরণ করে! না, তা বললে ভুল বলা হবে। মহিলারাও তার রূপে মুগ্ধ।
সেই প্রমাণই মিলল আরও একবার। কৃতী শ্যানন বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। দীপিকার প্রশংসায় পঞ্চমুখ। মুম্বাইয়ের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৃতী বলেন, ‘যদি কোনও সমকামী নারীর চরিত্রে অভিনয়ের সুযোগ আসে, তা হলে আমি দীপিকার সঙ্গে কাজ করতে চাইব।’
.png)
নায়িকার চোখেও দীপিকা অসাধারণ। তার এক অদ্ভুত আকর্ষণ ক্ষমতা আছে। তাই সমকামী নারীর চরিত্রে অভিনয় করতে হলে দীপিকাকেই সহ-অভিনেতা হিসাবে চান কৃতী।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!