ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঈদের দিনও আমাকে পড়াশোনা করতে হয়েছিল: চমক

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ৯ জুলাই ২০২২
ঈদের দিনও আমাকে পড়াশোনা করতে হয়েছিল: চমক

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। নানা সুযোগের হাতছানি উপেক্ষা করে চালিয়ে গেছেন লেখাপড়া। মা-বাবার সাধ, মেয়ে মনোযোগ দিয়ে পড়বে; চমক পড়েছেন। একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন। বাবা-মার সাধ পূরণ করে নিজের সাধের পেছনেই এবার সময় দিচ্ছেন। অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন চমক।

প্রতিবারের মতো এবারের ঈদেও নাটক নিয়ে ব্যস্ত সময়ই পার করেন এই অভিনেত্রী। ঈদের এক স্মৃতির কথা উল্লেখ করে চমক বলেন- একবার ঈদের পরের দিনই  পরীক্ষা ছিল, তাই ঈদের দিনও আমাকে পড়াশোনা করতে হয়েছিল।

এবারের ঈদে তিনটি সিনেমা মুক্তি পেলেও ‘পরাণ’ সিনেমা দেখার ইচ্ছা পোষণ করেছেন চমক।

Advertisement

শুধু শুটিং কিংবা সিনেমা দেখাতেই নয় বরং সমালোচনার ইতি এবং নেতিবাচক দিক দু’টোই পছন্দ চমকের। এ ব্যাপারে তিনি বলেন, আমার কাজগুলো দেখে আলোচনা এবং সমালোচনা করুন। কারণ সমালোচনা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। এতে আমি বুঝতে পারি কোথায় উন্নত করা উচিত।

ডেইলি বাংলাদেশ-এর পাঠকদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, সুস্থ বিনোদনের সঙ্গে থাকুন।

চমক তার অভিনয় দেখার পাশাপাশি দর্শকদের অন্য শিল্পীদের অভিনয় দেখারও আহ্বান করেন। পাশাপাশি দর্শকদের উৎসাহই যে শিল্পীদের এগিয়ে নিয়ে যায় সে কথা বলতেও ভুল করেননি চমক।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!